/indian-express-bangla/media/media_files/2025/05/29/lGOwfdjrwNDaieS7WJcI.jpg)
দ্রুত শেষ হচ্ছে রান্নার গ্যাস? সহজ এই পদ্ধতিতে একটি এলপিজি সিলিন্ডার চালান একটানা ২ মাস
LPG Gas Saving tips: দ্রুত শেষ হচ্ছে LPG গ্যাস সিলিন্ডার? সহজ এই পদ্ধতিতে একটি গ্যাস চলবে ২ মাস
বর্তমান সময়ে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে অনেকেই অভিযোগ করেন যে এলপিজি সিলিন্ডার দ্রুত খালি হয়ে যাচ্ছে। গ্যাসের অপচয় কমিয়ে এলপিজি সিলিন্ডার কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, তা জানতে অনেকেই বিভিন্ন উপায় খুঁজছেন। আজকের প্রতিবেদনে রইল এমন ৮টি কার্যকরী টিপস, যা অনুসরণ করলে খাবার দ্রুত রান্না হবে এবং গ্যাসের খরচ অনেকটাই কমবে।
আপনি কি AI ল্যাপটপ খুঁজছেন? Acer Swift Neo- আপনার জন্য বেস্ট! জেনে নিন দাম, ফিচার
১. প্রেসার কুকার ব্যবহার করুন
ডাল, চাল বা সবজি রান্না করার ক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করলে অনেক কম সময়ে রান্না হয়ে যায় এবং গ্যাসের অপচয় কমে।
২. জানালা ও ফ্যান বন্ধ রাখুন
রান্নার সময় বাইরের বাতাস বা ফ্যান চলার কারণে গ্যাস বেশি খরচ হয়। রান্না হতেও বেশি সময় লাগে। তাই রান্নার সময় জানালা ও ফ্যান বন্ধ রাখাই ভালো।
৩. মাঝারি আঁচে রান্না করুন
খাবার দ্রুত ও ভালোভাবে রান্না করার জন্য মাঝারি বা কম আঁচ ব্যবহার করুন। এতে গ্যাস সাশ্রয় হবে।
৪. উপকরণ আগে থেকে প্রস্তুত রাখুন
সবজি কাটা, চাল বা ডাল ধোয়া – সব আগে থেকেই প্রস্তুত রাখলে রান্নার সময় গ্যাস অপচয় কম হয়।
৫. ভেজানো ডাল ও চাল ব্যবহার করুন
ডাল ও চাল ১-২ ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখলে রান্না দ্রুত হয়, ফলে গ্যাস কম খরচ হয়।
৬. লাইটার ব্যবহার করুন, দেশলাই নয়
গ্যাস জ্বালানোর সময় লাইটার ব্যবহার করুন। দেশলাই নয়। দেশলাই ব্যবহারে গ্যাসের অপচয় হয় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
৭. রান্না করার সময় পাত্র ঢেকে রাখুন
ঢাকনা দিয়ে পাত্র ঢেকে রাখলে রান্না দ্রুত হয় গ্যাস খরচও কমে।
৮. গ্যাস রেগুলেটর ও পাইপ ঠিক আছে কিনা দেখুন
রেগুলেটর বা গ্যাস পাইপে লিক থাকলে গ্যাস দ্রুত শেষ হয়ে যায়। তাই নিয়মিত এগুলো পরীক্ষা করুন।
যাতায়াতের অভিজ্ঞতাই বদলে যাবে, কবে আসছে Jio Electric Scooter? রইল একেবারে লেটেস্ট আপডেট
আপনার ওভেন পুরনো হলে বা বার্নার, পাইপ, নষ্ট হলে গ্যাস অপচয় বেশি হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর গ্যাসের ওভেন সার্ভিস করানো জরুরি। এই সহজ অথচ কার্যকরী টিপসগুলি মেনে চললে গ্যাস সিলিন্ডার অনেক বেশি দিন টেনে এবং আপনার রান্নার খরচও অনেকটাই কমে যাবে। সঠিক ব্যবহারই হলো সাশ্রয়ের চাবিকাঠি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us